ads

রবিবার , ১৫ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভাণ্ডারিয়ার গৌরীপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আক্তারুজ্জামান দুলালের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা দোয়া ও মিলাদ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০১৩ ৮:৩৩ অপরাহ্ণ

Photo-15-12-13ভাণ্ডারিয়া(পিরোজপুর) প্রতিনিধি :  শনিবার বিকেলে ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর সাবেক ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান দুলালের  প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গৌরীপুর ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে এক স্বরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম। আক্তারুজ্জামানের ছোট ভাই গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ বদি উজ্জামান টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার,ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু,ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সমাজ সেবক মোঃ আতিকুজ্জামান উজ্জল তালুকদার, শিক্ষক মোঃ মাসুজ্জামান,ইউপি সদস্য মোঃ সহিদুল ইসলাম, সোনিয়া বেগম,সাবেক ইউপি সদস্য আঃ খালেক মোল­া, সমাজ সেবক শাহআলম পান্নু ও মরহুমের ছোট ভাই মোঃ খালেকুজ্জান নিপু প্রমূখ। এসময় বক্তারা দুলাল চেয়ারম্যানের খুনিদের  দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে  দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা মোঃ জাকির হোসেন। এসময় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক লোক দোয়ায় শরিক হন।
উলে­¬খ্য ; ২০১২সালের ১৪ই ডিসেম্বর শুক্রবার সকালে আক্তারুজ্জামান দুলাাল , নিজ বাড়ী শ্রীপুর গ্রাম থেকে মোটর সাইকেল যোগে মাটিভাংগা যাওয়ার পথে দুবৃত্তদের হাতে খুন হয়। এ ব্যাপারে  নিহতের ছোট ভাই ঐ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বদিউজ্জামান টিপু বাদী হয়ে গত বছর ৮ জন নামধারী ও ১২ জন অজ্ঞাত সহ মোট ২০ জনকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি হত্যামামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি সিআইডিতে তদন্তাধিন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!