ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বাড়ী-ঘরে হামলা-ভাংচুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৫:০৫ অপরাহ্ণ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বাড়ী-ঘরে হামলা-ভাংচুর

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার আদর্শ সদর উপজেলার বারপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ী-ঘর ভাংচুর ও হামলা করেছে সন্ত্রাসীরা। গত ১১ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় এ ঘটনাটি সংগঠিত হয়েছে। এ ব্যাপারে একই গ্রামের বারপাড়া রাজমনি কমিউনিটি সেন্টার সংলগ্ন মৃত সিরু উদ্দিনের ছেলে আবু মিয়া (৪৫), আব্দুল গফুরের ছেলে রিপন (২৫), আবু মিয়া’র ছেলে মো: সেলিম (২৫) ও মো: বাচ্চু মিয়া (২৩), আবদুল গফুরের ছেলে মো: শিপু মিয়া, আব্দুল্লাহের ছেলে মো: পিয়াস (২২), রফিক মিয়ার ছেলে আসিফ (১৮), শাহ জালাল এর ছেলে তৌহিদ (২০), এবং মহানগরীর নুরপুর পূর্ব পাড়ার খোরশেদ আলমের ছেলে হিরা (২২), মতিন মিয়ার ছেলে মো: জুম্মন সহ অজ্ঞাতনামা ১০/১২জনকে আসামী করে কোতায়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন বারপাড়া হিন্দু পাড়া’র মৃত সত্যরঞ্জন দাসের ছেলে রতন কুমার দাস (৫২)। জানা যায়- এ ঘটনার এজাহারভুক্ত আসামী মো: পিয়াসকে ওই রাতে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ ব্যাপারে গত ১১মার্চ রাতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন এস আই মো: সামছুউদ্দিন চৌধুরী। যাহার মামলা নং-৩৩।
এজাহার সূত্রে জানা যায়- গত ১১ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাদীর কাকাতো ভাই অজিত দাস তাদের বসত বাড়ির ঘাটলার পার্শ্বে থাকা জনৈক মরহুম মাহতাব উদ্দিনের পুকুরের দক্ষিণের পাড়ে দাড়াইয়া দাত ব্রাশ করার সময় আসামী আবু মিয়া কোন কথা-বার্তা ছাড়াই অজিতকে গালমন্দ করে মারধর করার জন্য উদ্যত্ত হয়। এ ব্যাপারে আবুকে জিজ্ঞাস করলে সে ক্ষিপ্ত হয়ে রিপন, সেলিম, বাচ্চু, শিপু, পিয়াস, আসিফ, তৌহিদ, হীরা ও জুম্মন সহ অজ্ঞাতনামা ১০/১২জন সঙ্গে নিয়ে ধাঁরালো অস্ত্র সস্ত্র নিয়ে অনধিকার ভাবে বাড়ীতে প্রবেশ করে ত্রাসের রাজত্ব কায়েম করে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মাঝে আতংকের সৃষ্টি করে। পরবর্তীতে রতন দাস ও তাঁর ভাই রনজিত দাস, অজিত দাসের ঘরে প্রবেশ করে সুকেস, আলমারি, ওয়াড্রপ সহ বিভিন্ন আসবাবপত্র, দরজা-জানালা ও থাইগ্লাস ভাংচুর করে মালামাল ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকার, একটি নকিয়া ক্যামেরা ও মোবাইল সেট সহ নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনার পর সন্ত্রাসীরা এই বলে হুমকী দেয় যে, এ ব্যাপারে আইনের আশ্রয় নিলে তোদের বাড়ী-ঘর পেট্রোল দিয়ে আগুন লাগাইয়া পোড়াইয়া দিবো। এ ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে এবং নিরাপত্তা হীনতায় ভোগছেন ওই এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন। পরিবারটির নিরাপত্তা বিধান সহ ওই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান রতন দাসের বৃদ্ধা মা বিল্ববালা দাস।
এদিকে, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন- কুমিল্লা অতি: পুলিশ সুপার আলী আশ্রাফ ভূঁইয়া, কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মহিউদ্দিন মাহমুদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, সমাজকল্যাণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ অধ্যক্ষ সুবাস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, দেশের একমাত্র নম:শূদ্র সম্প্রদায়ের একক সংগঠন অনুভব বহুমূখী সমবায় সমিতি লি: কুমিল্লা জেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র ভৌমিক, বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি মধুসূদন বিশ্বাস, দৈনিক একুশে সংবাদের কুমিল্লা প্রতিনিধি অমল মজুমদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন সহ এর সাথে জড়িতদের গ্রেফতকার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখা ও বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখা এবং অনুভব বহুমূখী সমবায় সমিতি লি: এর কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!