ঠাকুরগাঁও প্রতিনিধি : ফের ঠাকুরগাও সদর উপজেলার রতœাই সীমান্ত থেকে দুলাল মাহমুদ (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ)। ২৪ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তাকে আটক করে বিএসএফ। দুলাল মাহমুদ বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি রতœাই-কাশিবাড়ি গ্রামের রজব আলীর ছেলে।

বিজিবি’র ঠাকুরগাঁও ৩০ ব্যাটালিয়নের গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ হোসেন জানান, দুলাল মাহমুদ প্রায় তিন মাস আগে ভারতে যায়। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বাংলাদেশে ফিরে আসার সময় ১২১ বিএসএফ ব্যাটালিয়নের সোনামতি ক্যাম্পের টহলদল তাকে ৩৮২/২ সীমানা পিলারের প্রায় ৩০০ গজ ওপারে ভারতীয় এলাকায় আটক করে। তার কাছে কোন বৈধ কাগজপত্র ছিলনা। এর আগে বুধবার রাতে ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী মন্ডুমালা সীমান্ত থেকে খলিল (৩০) নামে এক বাংলাদেশীকে আটক করে বিএসএফ।




