ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ‘নারীদের স্বাবলম্বী করার জন্য ঋণদান সেবা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামপুরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সেবা মাস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও গাছের চারা বিতরন করা হয়ে্েরছ। উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো: নুরুন্নবীর সভাপতিত্বে এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন আবুল হাসেম এস,এ,ডি জামালপুর অঞ্চল,আফরোজী আজাদ তানিয়া পল্লী উন্নয়ন কর্মকর্তা,মো: হযরত আলী সহকারী দারিদ্র বিমোচন কর্মকর্তা অনুষ্ঠান পুরিচালনা করেন মাহাবুবুর রহমান সহকারী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রমূখ। প্রধান অতিথি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঋন নিন খামার,নার্সারী গরু,ছাগল,হাঁস,মুরগী পালনের মাধ্যমে সাবলম্ভী হোন সময় মত ঋন পরিশোধ করুন।




