শ্যামলবাংলা বিনোদন : বলিউডের হিন্দি ছবির অসংখ্য জনপ্রিয় গানের গায়িকা সুনিধি চৌহান এবার ঢাকাই ছবিতে গান গাইলেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’য় থাকছে গানটি। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আরফিন রুমী। সম্প্রতি মুম্বাইয়ে এর রেকর্ডিং হয়। ‘বন্ধন’ শিরোনামের গানটিতে পর্দায় দেখা যাবে মৌসুমী ও আরিফিন শুভকে।

গানটি প্রসঙ্গে মুস্তফা কামাল রাজ বললেন, সুনিধির কণ্ঠে শ্রোতারা ধুম-ধাড়াক্কা গানই বেশি শুনেছেন। তবে ‘বন্ধন’ গানটি শুনলে অন্য এক সুনিধিকে পাওয়া যাবে। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।




