ads

সোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ কোটি ডিম আমদানির অনুমোদন

খবর টি পড়েছেন : ৪৬২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের চারটি প্রতিষ্ঠানকে এক কোটি করে এই ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে। ১৮ সেপ্টেম্বর রবিবার মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি দপ্তরের যুগ্ম নিয়ন্ত্রক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

আপাতত চারটি প্রতিষ্ঠান এই ডিম আমদানির অনুমতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো— মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং ও অর্নব ট্রেডিং লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ শর্তে এই ডিম আমদানি করতে হবে। সেগুলো হলো—ইনফ্লুয়েঞ্জা বা বার্ডফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ থাকতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। শুল্ক-কার পরিশোধ করতে হবে। সরকারি বিধি-বিধান পতিপালন সাপেক্ষে আমদানি করতে হবে।

Shamol Bangla Ads

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে বাজারে ডিম বিক্রি হয়নি। তাই ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বাজারে ডিমের দামে প্রভাব পড়বে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আদালতে স্ট্যাম্প সংকট: ব্যবস্থা নিতে গভর্নরকে সুপ্রিম কোর্টের… পরবর্তী সংবাদ ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৮৪

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads