চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী এস,এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী অপহরণের পর ২৪ ঘন্টার মধ্যে পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার হওয়া ওই ছাত্রীকে ১৭ ফেব্রুয়ারী (সোমবার) ২২ ধারা জবানবন্ধি গ্রহণের জন্য কোর্টে প্রেরণ করেছেন।

পুলিশের দেয়া তথ্যে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারী (শনিবার) স্কুল ছুটির পর ওই ছাত্রী বাড়ী ফেরার পথে চিতলমারী বিদ্যুৎ অফিসের সামনে থেকে দুর্গাপুর গ্রামের পলাশ সরকারসহ ৫ জনের একটি দল মোটরসাইকেলযোগে ওই ছাত্রীকে অপহরণ করে খুলনার উদ্দেশ্যে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর পিতা বিবেক মন্ডল বাদী হয়ে ৫ জনকে আসামী করে ৯নং একটি মামলা রুজু করেন। পুলিশ ছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। গত ১৬ ফেব্র“য়ারী রাত অনুমান ১১ টায় চিতলমারী থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ডুমুরিয়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করেছেন। তবে অপহরণকারীদের গ্রেফতারের জন্য পুলিশের জোর তৎপরতা রয়েছে বলে জানিয়েছেন।




