ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি অংশ না নিলেও নির্বাচনের কোন বেঘাত ঘটবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৮, ২০১৩ ৭:১৩ অপরাহ্ণ

Mohiduddin Khan Alamgirজামালপুর সংবাদদাতা : স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর বলেছেন-বিএনপি নির্বাচনে না এলে খালেদা জিয়া যে পন্থি; তিনি সে দেশে চলে যাক। বিএনপি অংশ না নিলেও নির্বাচনের কোন বেঘাত ঘটবে না। নির্বাচন চাইলে বিএনপি অংশ নেবে।
মন্ত্রী ১৮নভেম্বর জামালপুরের বকশীগঞ্জ থানা সম্প্রসারিত ভবনের উদ্বোধন কালে সাংবাদিকদের মুখোমুখি হন। বিএনপি ছাড়া নির্বাচন হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। চলমান পরিস্থিতিতে দেশে কি হতে পারে? সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন-গণতন্ত্র ও সংবিধান রক্ষায় যথাসময়ে নির্বাচন করতে হবে। যারা নির্বাচন চায় না তারা দেশ ও গণতন্ত্রের শত্র“।
মন্ত্রী এ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনায় বলেন-আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার। জনগণের উন্নয়ন চাইলে বার বার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
ওইদিন দি ফার্মার্স ব্যাংকের বকশীগঞ্জ শাখা উদ্বোধন কালে মন্ত্রী বলেন-কৃষি প্রধান দেশের কৃষক ও কৃষি সমৃদ্ধির জন্যই এই ব্যাংক উদ্ধোধন করলাম। এরপর তিনি ধানুয়া কামালপুর প্রস্তাবিত ইমিগ্রেশন পয়েন্ট পরিদর্শণ করেন।
একইদিন তিনি বকশীগঞ্জ মালীবাগ মোড়ে আওয়ামীলীগ সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-ভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
মন্ত্রী র‌্যাবের একটি বিশেষ হেলিক্যাপ্টার যোগে বকশীগঞ্জে আগমন করেন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) মোখলেছুর রহমান পান্না, জামালপুর জেলা প্রশাসক দেলওয়ার হায়দার, পুলিশ সুপার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!