ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাঠাগারের কর্মকান্ডের মাধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব : রাশেদ খান মেনন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৮, ২০১৪ ১২:৪৬ অপরাহ্ণ

BABUGONJ PHOTO MANON MANTREসাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) : বাংলা সাহিত্যের অনবদ্য কবিতার স্রষ্টা কিংবদন্তীর কবি আবু জাফর ওবায়দুল­াহ্র গ্রামের বাড়ি বাবুগঞ্জের বাহেরচরে শুক্রবার সকালে কবি আবু জাফর ওবায়দুল­াহ স্মৃতি পাঠাগার স্ব-পরিবারে পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ সময় বিভিন্ন রাজনীতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন স্তরের গুণীজনের পদচারণায় মুখরিত হয়েছিল বাবুগঞ্জের নিভৃত পল­ী বাহেরচর এলাকা। পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, পাঠাগারের কর্মকান্ডের মাধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়ে তোলা যায়। কবি আবু জাফর ওবায়দুল­াহ তার কবিতার মাঝে অমর হয়ে আছেন। তিনি মানুষের হৃদয়ে বেঁচে আছেন শোষণ আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদকারী একজন বিপ্লবী কবি হিসেবে। কবি আবু জাফর ওবায়দুল­াহ স্মৃতি পাঠাগারের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শেখ মোঃ টিপু সুলতান । সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, অধ্যাপক মাহাবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান বজলুর রহমান মাষ্টার, শাহজাহান সিকদার, জেলা ছাত্রমৈত্রীর সাধারন সম্পাদক সুজন আহম্মেদ, যুব মেত্রী নেতা আজিজুল ইসলাম বাবুল, ওয়ার্কার্স পার্টি নেতা টিএম শাহজাহান তালুকদার, হাসানুর রহমান পান্নু, আলাউদ্দিন খান, আ’লীগ নেতা কাজী জসিম উদ্দিন শুভ, ছাত্রলীগ নেতা কাজী ইয়াছির আরাফাত সোহেল,মামুনুর রশীদ সুমন প্রমুখ । এর পর মন্ত্রী পাঠাগার সংলগ্ন রাশেদ খান মেনন কমিউনিটি সেন্টারের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় মন্ত্রী মেননের সহধর্মীনি বেগম লুৎফুননেছা খান বিউটি ও পুত্র আনিক রাশেদ খান স্থানীয়দের সাথে কূশল বিনিময় করেন এবং বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মন্ত্রীর সহধর্মীনি কে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় । এ সময় স্থানীয় আ’লীগ ও ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!