নরসিংদী প্রতিনিধি : ‘লাইসেন্স বিহীন এসিড বিক্রি ও ব্যবহার বন্ধে এসিড বিক্রেতা ও ব্যবহারকারীদের সাথে মতবিনিময়’ শীর্ষক এক সেমিনার ২ ফেব্র“য়ারী রবিবার নরসিংদীর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বেসরকারী সাহায্য সংস্থা (এনজিও) পাপড়ির আয়োজনে এবং এসিড সারভাইভরস এর সহযোগিতায় আয়োজিত সেমিনারে জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, ব্র্যাকের প্রতিনিধি প্রবাল সাহা, পাপড়ির প্রতিনিধি হুমায়ূন কবির, মতিউর রহমান জাকির, সাংবাদিক তোফাজ্জল হোসেন প্রমুখ। জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম বলেন, নরসিংদী জেলায় লাইসেন্সবিহীন সকল এসিডের দোকান এবং স্বর্ণের দোকানগুলোর বৈধ লাইসেন্সের জন্য যথাযথ প্রদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে জেলার সকল বড় বড় হাট বাজারে প্রাথমিকভাবে এসিড ও স্বর্ণের দোকানগুলোর জরিপ করে তাৎক্ষণিকভাবে কোন রকম হয়রানী ছাড়াই লাইসেন্স প্রদান করা হবে। এ ব্যাপারে তিনি স্বর্ণ ব্যবসায়ী, এসিড ব্যবসায়ী ও ডাইং ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।




