ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তিননদী পরিষদের ৭ম দিনে বক্তারা : অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী প্রজন্মকে নতুন করে শপথ নিতে হবে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৮, ২০১৪ ১২:২৭ অপরাহ্ণ

SAM_1003তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বক্তারা বলেছেন- অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী প্রজন্মকে নতুন করে শপথ নিতে হবে। পৃথিবীর আর কোন জাতিকে মাতৃভাষার জন্য জীবন দিয়ে হয়নি। নতুন প্রজন্মকে শুদ্ধ করে লেখা এবং শুদ্ধ ভাষা চর্চা করার আহবান জানান। গতকাল শুক্রবার (৭ ফেব্র“য়ারী) বিকেলে অমর একুশে ফেব্র“য়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা নগর উদ্যান জামতলায় তিননদী পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।

Shamol Bangla Ads

ওই অনুষ্ঠানে তিননদী পরিষদের সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- নারী নেত্রী দিলনাশি মহসিন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যাত্রিক নাট্য গোষ্ঠি’র সভাপতি নাট্যব্যক্তিত্ব হাসিম আপ্পু, রূপসী বাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার তাপস চন্দ্র সরকার, রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর সভাপতি মাসুদ রানা জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- তিননদী পরিষদের সাধারণ সম্পাদক জমির উদ্দিন খাঁন জম্পি এবং তিননদী পরিষদের পটভূমি পাঠ করেন- শরীফুল ইসলাম। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন- রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর রোটার‌্যাক্টবৃন্দ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন- শরীফ আহমেদ অলি, কবি আজিমুল্ল্যাহ হানিফ, রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর রো. সৈয়দ সাইফুল হক এবং গান পরিবেশন করেন- কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী প্রত্যয় চৌধুরী, রূপসী বাংলা কলেজের শিক্ষার্থী দিপালী আক্তার ও রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর সদস্য রো. আনিকা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন- সংস্কৃতিকর্মী রেজবাউল হক রানা ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী প্রজন্মকে নতুন করে শপথ নিতে হবে। বক্তারা আরও বলেন- পৃথিবীর আর কোন জাতিকে মাতৃভাষার জন্য জীবন দিয়ে হয়নি। শুদ্ধ ভাষা লেখা ও চর্চা করার আহবান জানান বক্তারা।

Need Ads
error: কপি হবে না!