ads

বৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের আগে শেষ কর্মদিবস আজ : আগামীকাল থেকে ৪ দিনের ছুটি শুরু

খবর টি পড়েছেন : ১৫৯
ঈদের আগে শেষ কর্মদিবস আজ : আগামীকাল থেকে ৪ দিনের ছুটি শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঈদুল আজহা উপলক্ষে ৪ দিনের ছুটি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (৮ জুলাই)। তাই বৃহস্পতিবার (৭ জুলাই) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস আজ।

Shamol Bangla Ads

তবে ঈদের আগে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনেকটাই স্বাভাবিক। যদিও কোনো কোনো মন্ত্রণালয়ের কিছু কিছু দপ্তরে উপস্থিতি ছিল কিছুটা কম। পরিবারের সঙ্গে দূ-দূরান্তে ঈদ করতে যাবেন, এমন কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ ছুটি নিয়েছেন বলে জানা গেছে।

আগামী ১০ জুলাই মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার সকালে বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা গেছে, উপস্থিতি মোটামুটি স্বাভাবিকই। যারা গ্রামে ঈদ উদযাপন করতে যাবেন, তাদের কেউ কেউ অফিসে হাজিরা দিয়ে ছুটেছেন লঞ্চ, বাস কিংবা রেলস্টেশনের উদ্দেশ্যে। কেউ কেউ টানা ছয়দিনের ছুটি ভোগ করতে বৃহস্পতিবার ছুটি নিয়েছেন বলে জানা গেছে।

শেষ কর্মদিবসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে আগের মতো কোলাকুলি নেই।

সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো ছিল অন্যান্য দিনের মতোই পূর্ণ। অভ্যর্থনা কক্ষে সচিবালয়ে প্রবেশের জন্য দর্শনার্থীদের আনাগোনা দেখা গেলেও তা ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।

এবার ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার) ঈদের ছুটি থাকবে। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি। তাই এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি ভোগ করতে পারবেন। তবে ঈদের ছুটির একদিন ৯ জুলাই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে।

উল্লেখ্য, করোনার সংক্রমণ হার ফের ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে ঈদুল আজহায় বিধিনিষেধ না দিলেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিয়েছে সরকার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫ হাজার কোটি টাকা পরবর্তী সংবাদ অস্ট্রেলিয়ায় ১৫-১৮ ঘণ্টাও লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে : তথ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads