ads

সোমবার , ১৩ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের ছুটি বাড়বে না, কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে

খবর টি পড়েছেন : ২৭৬
ঈদের ছুটি বাড়বে না, কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না, তিন দিনই থাকবে। ছুটির সময় কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে। ১৩ জুলাই সোমবার গণভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। আগামী ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী ৩১ জুলাই এবং ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রোববার) ঈদুল আজহার ছুটি থাকবে। এক্ষেত্রে দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে। ৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনি)। এক্ষেত্রেও ছুটির দুদিন চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে।ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর এই দুই ঈদের আগের ও পরের দিন থাকে নির্বাহী আদেশে ছুটি।
সভায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, খুলনা ২০২০ খসড়া নীতিগত অনুমোদন, মন্ত্রিসভা-বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২০ সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আ’লীগের নাম ভাঙিয়ে কাউকে ভাগ্য বদলাতে দেওয়া যাবে… পরবর্তী সংবাদ যশোর-৬, বগুড়া-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads