ads

সোমবার , ১৩ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২ কোটি পরিবারকে ২ মাস ৮ হাজার করে টাকা দিন : সরকারকে সিপিডি

খবর টি পড়েছেন : ১৪৭
২ কোটি পরিবারকে ২ মাস ৮ হাজার করে টাকা দিন : সরকারকে সিপিডি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের কারণে বেকার হয়ে যাওয়া শ্রমজীবী মানুষদের অন্তত দুই মাস ৮ হাজার করে ১৬ হাজার টাকা নগদে প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। ১৩ এপ্রিল সোমবার এক সংবাদ সম্মেলনে সিপিডি দরিদ্র ও নিম্ন আয়ের শ্রমজীবীদের জীবিকা নির্বাহ করতে এবং একইসঙ্গে লকডাউনে সহায়তা করতে মোবাইল ব্যাংকিং হিসাবে নগদ টাকা প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছে।
সংস্থাটি এক হিসাবে দেখিয়েছে, মাসে ১০ হাজারের নিচে আয় এমন ১ কোটি ৭০ লাখ খানা বা পরিবারের (৪ জনের) দুই মাসে ১৬ হাজার টাকা দিলে সরকারের ব্যয় হবে ২৬ হাজার ৯৬২ কোটি টাকা। এর মাধ্যমে ৬ কোটি ৬৪ লাখ মানুষকে এই বিপদের দিনে সুবিধা দেওয়া যাবে। আর মাসিক আয় ১১ হাজার টাকার নিচে বিবেচনায় নিলে পরিবারের সংখ্যা হবে ১ কোটি ৯০ লাখ এবং সুবিধাভোগ মানুষের সংখ্যা হবে ৭ কোটি ৫৭ লাখ। এক্ষেত্রে সরকারের খরচ হবে ২৯ হাজার ৮৫২ কোটি টাকা ।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলন অনলাইনে সংযুক্ত হন-সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক ও সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে সিপিডি এই প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে । আর প্রণোদনার চাপ সামলাতে সরকারকে কিছু খাতে ব্যয় কমানোর পরামর্শ দিয়েছে।
সরকারের ইতোমধ্যে ঘোষিত বিভিন্ন প্রণোদনা পদক্ষেপ সম্পর্কে সিপিডি বলেছে, এসব প্রণোদনার মধ্যে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই। এছাড়া এর ৯৩ শতাংশই ব্যাংকনির্ভর, যার বড় অংশই অর্থায়নভিত্তিক। ব্যাংক খাতের স্বাস্থ্য আগে থেকেই ভালো নেই। এ খাতের জন্য প্রণোদনা বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং হবে ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads