ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পত্নীতলায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৬, ২০১৪ ৯:৪৭ অপরাহ্ণ

Road_Accident-254নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় ব্যাটারী চালিত অটোবাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন মোটরসাইকেলের আরোহী পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বিষ্টপুর গ্রামের রবি মহন্তের ছেলে বিপুল চন্দ্র মহন্ত (৩৫), ইজাবুল ইসলামের ছেলে মোকলেছুর রহমান (৩৮) ও অটোবাইক চালক মহাদেবপুর উপজেলার শিবপুর পাটকাটি গ্রামের আব্দুল হকের ছেলে শাকিল উদ্দিন (২৮)। আহতরা হলেন, সাহেব আলী (২৭), জিল্লুর রহমান, শিশু বনি (১০) ও নিহত মোখলেছুরের স্ত্রী।

Shamol Bangla Ads

পত্নীতলা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নওগাঁ-পত্নীতলা সড়কের কাঁটাবাড়ি কাঞ্চন মোড় নামক স্থানে দুই দিক থেকে দুটি মটরসাইকেল দ্রুতগতিতে আসছিল। হঠাৎ করে তাদের মাঝখানে একটি ব্যাটারীচালিত অটোরিক্সা ঘোরাতে গেলে দুই মটরসাইকেল দুদিক থেকে অটোরিক্সায় সজোরে ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলের ৬ আরোহী এবং অটোরিক্সার চালক ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই বিপুল কুমার এবং পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর রাতে অপর দুজনের মৃত্যু হয়। অপর আহতদেও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করেছে।

Need Ads
error: কপি হবে না!