ads

সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তফসিল পেতে আরও দু’দিন অপেক্ষা : ইসি মুখপাত্র

খবর টি পড়েছেন : ৪২০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্যে নভেম্বরের প্রথমার্ধের বাকি আরও ‘দুই দিন’ অপেক্ষার কথা জানালেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

Shamol Bangla Ads

তফসিল কবে ঘোষণা হবে জানতে চাইলে রবিবার ইসি সচিব বলেন, কমিশন থেকে বলা হয়েছে, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। সুতরাং প্রথমার্ধের (১৫ নভেম্বর পর্যন্ত) দুই দিন যেহেতু সামনে আছে, আপনারা অপেক্ষা করুন। নভেম্বরের চলতি দ্বিতীয় সপ্তাহে সামনে মঙ্গলবার (১৪ নভেম্বর), বুধবার (১৫নভেম্বর) ও বৃহস্পতিবার (নভেম্বর) সময় সামনে রয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করার পর বঙ্গভবন থেকে বেরিয়ে সিইসি বলেন, দ্রুত আমরা তফসিল ঘোষণা করব, কারণ সময় হয়ে গেছে। আর নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি, প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে, আমরা এখনও ওই অবস্থায় আছি। আমরা বসে চূড়ান্ত যখনই করব, আপনাদের অবহিত করব।’

Shamol Bangla Ads

নির্বাচন কমিশন যে সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে ‘বদ্ধপরিকর’, সে কথা রাষ্ট্রপতিকে অবহিত করার কথাও সিইসি বলেন। ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে যে কোনো দিন ভোটের তারিখ রেখে তপশিল ঘোষণার কথা এরই মধ্যে কমিশন জানিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির চলমান অবরোধে জনগণের অংশগ্রহণ নেই : জয় পরবর্তী সংবাদ জামালপুরে সড়ক দুর্ঘটনায় আহত প্রবীণ সাংবাদিক মোস্তফা বাবুল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads