ads

রবিবার , ২১ ফেব্রুয়ারি ২০১৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শহীদ মিনার অভিমুখে প্রভাতফেরিতে মানুষের ঢল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০১৬ ১:৫৮ অপরাহ্ণ

Sherpur Provat Feri Picস্টাফ রিপোর্টার : একুশে ফেব্রুয়ারি রবিবার ভোর থেকেই শেরপুরে শহীদ মিনার অভিমুখে মানুষের ঢল নামে। প্রভাতফেরি নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী-শিক্ষকরা ছাড়াও নানা শ্রেণি-পেশা-বয়সের মানুষ শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ জানায়। প্রভাতফেরিতে সমস্বরে সবাই গাইতে থাকে মহান একুশের সেই কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…….’। এর আগে রাতে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন জাতীয় সংসদের হুইপ, শেরপুর-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এছাড়া জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন।

Need Ads
error: কপি হবে না!