ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৮৯
শেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Lash uddhar 2স্টাফ রিপোর্টার : শেরপুরে রেহেনা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাংকিভাঙা গ্রামের অলরাউন্ডার স্কুলমাঠ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। রেহেনা একই উপজেলার তাওয়াকুচি গ্রামের মৌলভী আব্দুল মান্নানের মেয়ে ও নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা ঘুনাপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তিনি বাপের বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার রাতে মায়ের ঘরের পাশের ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার ভোররাতে তাঁর মা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাওয়ার জন্য ডাকাডাকি করলে তাঁকে ঘরে না পেয়ে একপর্যায়ে জানতে পারেন বাড়ি থেকে একটু দূরে ওই স্কুল মাঠে রেহেনার মৃতদেহ পড়ে আছে। সদর থানার এসআই শফিক বলেন, মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু রাহাত হত্যায় আসামীদের পক্ষে মামলা গ্রহণ… পরবর্তী সংবাদ নকলায় ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads