স্টাফ রিপোর্টার : শেরপুরের শতবর্ষের পুরাতন শ্রী শ্রী গোপাল জিওর মন্দিরের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ৫ ফেব্র“য়ারী বুধবার দুপুরে জেলা পূজা উদ্যাপন পরিষদ কার্যালয় থেকে নারীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এ সময় বিপুল সংখ্যক হিন্দু নারীদের কাঁখে কলসী নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। শোভাযাত্রা শেষে ১শ ৮ জন নারী উলুধ্বনীর মাধ্যমে পবিত্র জল ঢেলে মন্দির ধুয়ে দেয়। পরে গোপাল জিওর মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণে এক সমাবেশে পূঁজা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম। এছাড়াও বক্তব্য রাখেন পূঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কানু চন্দ চন্দ্র, মন্দির পরিচালনা কমিটির সভাপতি তাপস নন্দী, সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, গোপাল সাহা, প্রিয়তোষ সরকার, বিপ্লব দে লব, মলয় চাকী প্রমুখ।

মন্দির উদ্বোধন উপলক্ষে শুক্রবার থেকে দাতাদের সম্বর্ধনা, ভক্তিমূলক গান এবং ৩২ প্রহর ব্যাপী নাম কির্ত্তনের আয়োজন করা হয়।




