রামগঞ্জ (লক্ষীপুর)প্রতিনিধিঃ লক্ষীপুর-১ রামগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়ালকে রামগঞ্জ উপজেলা ও পৌরসভা তরিকত ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রামগঞ্জ জিয়া অডিটোরিয়াম মিলনায়তনে বুধবার বিকাল ৩টায় আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা তরিকত ফেডারেশনের সাধারন সম্পাদক মাওলানা মোঃ শফিকুল ইসলামের উপস্থাপনায়,উক্ত ফেডারেশনের সভাপতি সৈয়দ সাখায়েত হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল, বিশেষ অতিথিদের মধ্য বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান বাবুল মোলা, সাধারন সম্পাদক আকম রুহুল আমীন,পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, পৌর মেয়র বেলাল আহম্মেদ,ঘনিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা মোহাম্মদ নাজমুল হাছান আখন্দ প্রমুখ। এ ছাড়া ও সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে, দুপুর ১২টায় উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে রামগঞ্জ জিয়া অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য লায়ন এম এ আউয়ালকে সংবর্ধণা দেওয়া হয়েছে।




