ads

সোমবার , ৪ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাসড়ক নয়, সড়কে চলতে পারবে ইজিবাইক : আপিল বিভাগ

খবর টি পড়েছেন : ১৬৭
মহাসড়ক নয়, সড়কে চলতে পারবে ইজিবাইক : আপিল বিভাগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধে হাইকোর্টের আদেশ সংশোধন করে দিয়েছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, কেবল মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলতে পারবে না। তবে অন্যান্য সড়কে চলতে পারবে। এ ছাড়া হাইকোর্টকে এই সংক্রান্ত রুলও নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

Shamol Bangla Ads

বাংলাদেশ ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ।

এর আগে বাঘ ইকো মোটরসের সভাপতি কাজী জসিমুল ইসলামের এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৫ ডিসেম্বর ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে।

Shamol Bangla Ads

১৫ ডিসেম্বর আদেশের পর রিটকারীর আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেছিলেন, ‘ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। এ ছাড়া ইজিবাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে হত্যা মামলার পলাতক আসামি ও মাদক ব্যবসায়ী… পরবর্তী সংবাদ ঈদ ও বর্ষাকে সামনে রেখে মহাসড়ক দ্রুত মেরামতের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads