ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চা শ্রমিকের বেশে দুই অধিনায়ক

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

মূলধারার জনগোষ্ঠীর তুলনায় চা–শ্রমিকদের জীবনমান অনেক পিছিয়ে। বছরের পর বছর চা প্রিয় বাঙালির তৃষ্ণা মিটিয়েও ন্যায্য মজুরি মেলে না নিরীহ চা শ্রমিকদের। এবার সেই চা শ্রমিকের বেশে হাজির হলেন বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস।

Shamol Bangla Ads

বুধবার দুপুরে ১৭০ বছরের পুরোনো সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক।

সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর, দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর ও তৃতীয় তথা সিরিজের সর্বশেষ ম্যাচ ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

Shamol Bangla Ads

এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী আয়ারল্যান্ড।

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।
রিজার্ভ- দিশা বিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।

Need Ads
error: কপি হবে না!