ads

সোমবার , ৫ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় রেকর্ড ১৬৪ জনের মৃত্যু, শনাক্ত রেকর্ড ৯ হাজার ৯৬৪

খবর টি পড়েছেন : ১৮৮
দেশে করোনায় রেকর্ড ১৬৪ জনের মৃত্যু, শনাক্ত রেকর্ড ৯ হাজার ৯৬৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যা দেশে করোনা শুরুর পর একদিনে সর্বোচ্চ। এ সময়ে ৯ হাজার ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এটিও একদিনে সর্বোচ্চ শনাক্ত। এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫ হাজার ২২৯ জনের এবং মোট করোনা শনাক্তের সংখ্যা ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ৫৫ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪০, চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ১৬, বরিশালে ৯, সিলেটে ৮, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫ হাজার ৪২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি। গত ২৭ জুন থেকে করোনায় মৃত্যুর সংখ্যা একশর উপরে। এর মধ্যে জুলাইয়ের প্রথম দিন করোনায় রেকর্ড ১৪৩ জন মারা যান। গতকাল করোনায় ১৫৩ জনের মৃত্যু হয় এবং আজ করোনায় মারা গেলেন ১৬৪ জন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে পাল্লা দিয়ে বাড়ছে করোনার রোগী ॥ ১৫… পরবর্তী সংবাদ বাজার থেকে ‘নাপা’ ট্যাবলেট উধাও !

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads