ads

মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তালা উপজেলা নির্বাচনে তৃণমূলের সর্মথন আদায়ে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০১৪ ১২:৫৭ অপরাহ্ণ

upa-zillaনজরুল ইসলাম, সাতক্ষীরা : তালা উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল নেতা-কর্মীদের সর্মথন আদায়ে ব্যস্ত সম্ভাব্য প্রাথীরা। সাতক্ষীরা জেলার তালা উপজেলায় আওয়ামী লীগ-বিএনপিতে দলীয় প্রার্থী হতে হাইকমান্ডের সাথে লবিং ও তৃণমূল নেতাদের সমর্থন আদায়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন না পেলেও এককভাবে নির্বাচন করারও প্রস্তুতি নিচ্ছেন অনেকে। নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও পিছিয়ে নেই তালার আওয়ামী লীগ-বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা। ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণায় তালা উপজেলার নাম না থাকলেও প্রার্থীরা রয়েছেন গণসংযোগে ব্যস্ত। এদিকে গত ৫ বছরে কোটি কোটি টাকার মালিক,আলিশান বাড়ি ,নামে-বেনামে ব্যাংক, উপজেলা পরিষদ নির্বাচনে তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কামাল শুভ্র উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন। ভাইস চেয়ারম্যান পদে জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার হোসেন, যুবলীগের সভাপতি মীর জাকির হোসেন, যুবলীগ নেতা আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তারী সুলতানা পুতুল গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিএনপি’র পক্ষ থেকে গণসংযোগ না করলেও উপজেলা নির্বাচনে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও কুমিরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্রফেসর কামরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ভাইস চেয়ারম্যান জিল্লুর রহমান ও চেয়ারম্যান পদে জামায়াতের সাবেক আমীর মাহমুদুল হকের নাম শোনা যাচ্ছে। অপরদিকে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম নিজেকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা না দিলেও তালায় বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি জানান, দলীয় হাইকমান্ড যদি নির্দেশ দেন তাহলে তৃণমূল নেতা-কর্মীদের সহযোগিতায় নির্বাচন করবেন।

Shamol Bangla Ads

 

 

Shamol Bangla Ads

তালায় নিরীহ ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগ

তালার পল্লীতে নজরুল ইসলাম নামের এক নিরীহ ব্যবসায়ীকে হয়রানি করছে যশোরের এক আড়ৎদার। এ ঘটনায় ভূক্তভোগি ব্যক্তি তালা থানায় ডায়েরি করেছে।
ভূক্তভোগি ব্যবসায়ী উপজেলার জেয়ালা নলতা গ্রামের খোদাবক্স বিশ্বাসের পুত্র নজরুল ইসলাম জানান, তিনি বেশ ক’বছর এলাকায় মাছের ঘেরের পাশাপাশি মাছের ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক সূত্র ধরে ২০০৯ সালের দিকে যশোরের চুড়িপট্টি বড় মাছ বাজার এলাকার মেসার্স আলিফ ফিস সাপ্লাইয়ার্স এর স্বত্ত¡াধিকারী কাজী হাফিজুর রহমান আজাদের নিকট থেকে স্ট্যাম্পের মাধ্যমে ৫০ হাজার টাকা নেয়। উক্ত টাকা বিভিন্ন সময়ে পরিশোধ করা হয়। পূর্ব সূত্রতা ধরে বিগত প্রায় ৬ মাস পূর্বে ব্যবসার জন্য কাজী হাফিজুর রহমান আজাদের নিকট থেকে স্ট্যাম্পের মাধ্যমে ফের ৫০ হাজার টাকা নেওয়া হয়। ধীরে ধীরে সে টাকাও পরিশোধ করা হয়েছে,যার প্রমাণাদি রয়েছে। এদিকে গত কয়েকদিন পূর্বে নজরুলের মামা লিয়াকত সরদার কেশবপুরে মাছ বিক্রি করতে গেলে সেখানে আজাদ ও তার ক্যাডার বাহিনী জেয়ালা নলতা গ্রামের সিরাজ গাজীর সহায়তায় তাকে মাছসহ অপহরণ করে যশোরে আটকিয়ে রাখে। এ ঘটনার তিনদিন পর যশোর কোতয়ালি থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এসময় আজাদকেও আটক করা হয়। পরবর্ত্তীতে থানা থেকে ছাড়া পেয়ে সে নজরুলকে ফাঁসাতে মরিয়া হয়ে ওঠে। সম্প্রতি সে নজরুলের কাছে ১ লক্ষ ৭৬ হাজার টাকা পাবে বলে ভূয়া কাগজপত্র দেখিয়ে এলাকার কিছু বখাটে ছেলের কাছে নালিশ করে। উক্ত চক্রটি নজরুলকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে। এঘটনায় ভূক্তভোগি ব্যবসায়ী নজরুল ইসলাম তালা থানায় একটি ডায়েরি করেছে। যার নম্বর ১০৭৯, তারিখ ৩১.০১.১৪ইং। তবে মেসার্স আলিফ ফিস সাপ্লাইয়ার্স এর স্বত্ত¡াধিকারী কাজী হাফিজুর রহমান আজাদ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ভূক্তভোগি ব্যবসায়ী নজরুল ইসলাম দূবৃর্ত্ত চক্রের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগার পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন উর্দ্ধতন প্রশাসনের কাছে।

তালায় আ’লীগনেতার মায়ের কবর জিয়ারত করলেন স্থানীয় সংসদ সদস্য

রবিবার বিকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তির মাতা আমেনা বেগমের কবর জিয়ারত করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএম ফজলুল হক, খলিলনগর ইউপি চেয়ারম্যান ও আ’লীগনেতা প্রণব ঘোষ বাবলু, উপজেলা ওয়াকার্স পার্টির সম্পাদক রফিকুল ইসলাম সরদার, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মীর জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সরদার মশিয়ার রহমান,আ’লীগেনেতা দেব প্রসাদ, দেবাশীষ, যুবলীগনেতা মিঠু,মান্নাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তির মাতা আমেনা বেগম প্রায় ৭০ বছর বয়সে বৃহস্পতিবার রাতে হার্ট স্ট্রোকে মারা যান।

Need Ads
error: কপি হবে না!