ads

শুক্রবার , ৪ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউক্রেনের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রাশিয়া

খবর টি পড়েছেন : ১৬৯
ইউক্রেনের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রাশিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তীব্র গোলাগুলির পর অবশেষে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এটি ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।

Shamol Bangla Ads

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে যে রুশ সেনারা বিদ্যুৎকেন্দ্রে দখলে নিয়েছে। দখলে নেওয়ার পর বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছেন।

শুক্রবার ভোরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার কথা জানান পার্শ্ববর্তী শহর এনারহোদরের মেয়র দিমিত্র অরলভ। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবন ও ব্লকগুলোতে শত্রুদের নিরলস গোলাগুলিতে আগুন লেগেছে।’

Shamol Bangla Ads

এর কয়েক ঘণ্টা পর ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। সেখানে কেউ মারা যায়নি কিংবা আহত হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাধ্যমিকের ক্লাস শুরু এ মাসেই: শিক্ষামন্ত্রী পরবর্তী সংবাদ চেরনোবিলের চেয়েও ছয় গুণ বিপর্যয় ঘটতে পারত: জেলেনস্কি