ads

মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না!

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০১৪ ৬:০৬ অপরাহ্ণ

SAMSUNG CAMERA PICTURESনবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১১ কিঃ মিঃ দক্ষিনে ১টি ইউনিয়নের নাম পুটিমারা। ওই ইউনিয়নের আওতায় ঘোড়াঘাট-দিনাজপুর সড়কের উপর অবস্থিত দলার দরগা নামক  জনবহুল স্থান ও বাজার। বাজারের মাংস বিক্রির জায়গায় নিকট ইউনিয়ন পরিষদের নির্মিত একটি অব্যবহৃত ঘর। সেই ঘরের পার্শ্বে ফাঁকা জায়গায় দেখা গেল পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা একটি চটের টুপলি। ওই টুপলির মধ্যে জড়োসড়ো হয়ে আছে প্রায় ৭৫/৮০ বয়সের এক বৃদ্ধা। কয়েক দিনের  তীব্র শীত ও হিমেল হাওয়া সেখানেই কেটে গেছে তার উপর দিয়ে। ক্ষুধায় আর শীতের কারনে সে এতটায় কাতর যে কথা বলতে পাছিল না। নাম ঠিকানা বিহীন ওই বৃদ্ধাটি বেশ কয়েক দিন ধরে ওই বাজারে চলাফেরা করছিল বলে বাজারবাসী জানায়। শীতের কারনে সে অসুস্থ হয়ে পড়েছে। তার ওই অবস্থা সবাই আসে আর দেখে দেখে আফসোস করে চলে যায়। তার প্রতি কারুরই যেন কোন সহানুভূতি নাই। আমাদের প্রতিনিধি গত সোমবার ওই বৃদ্ধাকে দেখতে গেলে তাকে সাধারন মানুষেরা প্রশ্ন করেন  একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না এরপর নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান উপজেলা প্রশাসনের নিকট থেকে শীত নিবারনের জন্য ১টি কম্বল তাকে ব্যবস্থা করে দেন। এলাকায় রাজনিতীবিদ, জনপ্রতিনিধি, সমাজসেবক ও অনেক এনজিও সংস্থাও রয়েছে তারা কোন মানুষের পাশে দাড়ান এমন প্রশ্নই ছুঁড়ে দেন সাধারন মানুষ।

Need Ads
error: কপি হবে না!