ads

রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জি কে শামীমসহ ৭ দেহরক্ষীর যাবজ্জীবন কারাদণ্ড

খবর টি পড়েছেন : ১,২৩৩
জি কে শামীমসহ ৭ দেহরক্ষীর যাবজ্জীবন কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অস্ত্র আইনের মামলায় কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমসহ তার ৭ দেহরক্ষীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৫ সেপ্টেম্বর রবিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত ওই রায় ঘোষণা করেন। এর আগে গত ২৮ আগস্ট মামলার যুক্তিতর্কের শুনানি শেষে আদালত রায়ের জন‌্য আজকের দিন ধার্য‌্য করেন।

Shamol Bangla Ads

মামলার অপর আসামিরা হলেন, জি কে শামীমের সহযোগী সাত দেহরক্ষী মো. জাহিদুল ইসালাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও মো. মুরাদ হোসেন।

জানা যায়, জি কে শামীমের অস্ত্র মামলায় তদন্ত সংস্থা র‌্যাব ২০১৯ সালের ২৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ২০২০ সালের ২৮ জানুয়ারি একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র‌্যাব অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানিলন্ডারিং আইনে তিনটি মামলা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অতিমারি মোকাবিলায় বৈশ্বিক স্বাস্থ্য কৌশল প্রণয়নের তাগিদ পররাষ্ট্রমন্ত্রীর পরবর্তী সংবাদ পঞ্চগড়ে নৌকাডুবি, নারী-শিশুসহ ২৪ জনের লাশ উদ্ধার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads