ads

রবিবার , ২৬ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল বাবা

খবর টি পড়েছেন : ২৩২
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল বাবা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দিল তার বাবা। গাঁজাখোর যুবককে ২৬ জুলাই রবিবার দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের জেল দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন।
জানা যায়, মিয়াপাড়া গ্রামের মোহাম্মদ মাতুব্বরের ছেলে সেকেন্দার (২৯) অনেকদিন ধরে বিভিন্ন নেশায় আশক্ত হয়ে পরছিল। গত পনের দিনে এমন ভাবে গাজা সহ বিভিন্ন নেশা ধরেছিল যে টাকার জন্য পরিবারের সবাইকে বিরক্ত করত।
এছাড়াও নেশার টাকা জোগার করতে অন্যায় পথ বেছে নিয়েছিল। বাবা এ জ্বালা সইতে না পেরে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশের সাহায্য চাইলে রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন ভাঙ্গা থানার
পুলিশের এস আই মোঃ আশিকুর রহমানকে নিয়ে অভিযান চালিয়ে মিয়াপাড়া ব্রীজের নিকট হতে নেশাগ্রস্থ অবস্থায় গাজা সহ বেলা ১১ টার দিকে সেকেন্দারকে আটক করে। অতপর ভ্রাম্যমান আদালতে সেকেন্দারকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেনাবাহিনীতে যোগ্যদের পদোন্নতির আহ্বান প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ ভাঙ্গায় পাট কাটা নিয়ে সংঘর্ষে আহত ১৫

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads