সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জে আলাদা তিনটি সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩ জন। ৭ জানুয়ারী মঙ্গলবার বিভিন্ন সময়ে ওইসব দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মহাসড়কের ভূইয়াগাতী এলাকায় নারায়গঞ্জ থেকে বগুড়াগামী একটি পন্যবাহী ট্রাক নূর মোহাম্মদ নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মূত্যু হয়। তার বাড়ী পাশ্ববর্তী নাঙ্গলমোড়া গ্রামে। এদিকে সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্তর এলাকায় ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা নামক স্থানে সোমবার মধ্য রাতে ঢাকা থেকে লালমনীরহাট গামী একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ৩ জন আহত হয়।




