ads

শুক্রবার , ৩১ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে মৌলভী বাজারে বই অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট গাইড

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩১, ২০১৪ ৪:১৬ অপরাহ্ণ
রামগঞ্জে মৌলভী বাজারে  বই  অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট গাইড

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জের সোনাপুর মৌলভী বাজারসহ উপজেলার সর্বত্রই সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে  অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট ও গাইড বই। সরকার শৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করে শিক্ষাক্ষেত্র যে অগ্রনি ভুমিকা অব্যাহতি রেখেছে তা ভেস্তে যাওয়ার জন্য অসাধু পুস্তক প্রকাশনী  বিত্রেুতারা অবৈধ ভাবে টাকার নেশায় কোমল মতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে । উপজেলা শহর ও বিভিন্ন হাট বাজারের প্রত্যকটি বইয়ের দোকানে খোলামেলা ভাবে প্রথম শ্রেণীর থেকে শুরু করে দশম শ্রেনী পর্যন্ত অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট বই ও গাইট বই ।  বর্তমান সরকার শৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করে  ইতির মধ্যে ব্যাপক সুনাম অর্জন সহ বিধি নিষেধ আইন চালু করেছে। বিগত বছর সারা বাংলাদেশে এ আইন চালু হওয়ার পর প্রকাশনী বিক্রয় কেন্দ্রেসহ বিভিন্ন স্থানে  থেকে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময় অভিযান চালিয়ে নোট বই উদ্ধার পূর্বক বিক্রির অপরাধে জরিমানা আদায় করে কিছু অসাধু প্রকাশনী ও পুস্তুক ব্যবসায়ীর নোট বই বিক্রি বন্ধ করে দিলেও এ বছর শুরুতেই আবারো নিষিদ্ধ নোট বইয়ের বাজারে সয়লাব হয়ে গেছে । সরজমিনে গিয়ে দেখা যায়, রামগঞ্জের সোনাপুর মৌলভীবাজারের হক লাইব্রেরী,কোহিনুর লাইব্রেরী,সুমন লাইব্রেরী, গুলিস্থান লাইব্রেরী,করিব লাইব্রেরী,পাঠক বন্ধু লাইব্রেরী, নুর লাইব্রেরী, আল আমিন লাইব্রেরী, আদর্শ লাইব্রেরী,মামুন লাইব্রেরীসহ উপজেলার সবত্রই প্রকাশ্য খোলামেলা ভাবে নোট বই বিক্রি হলেও উপজেলা প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃংখলা বাহিনী এ যাবৎ কোন ব্যবস্থা নিচ্ছে না ।  এ বইগুলির নাম দিগন্ত, ইন্টারনেট, পাঞ্জেরী,একের ভিতর তিন, একের ভিতর পাঁচ, একের ভিতর সব, স্পেশাল, গ্লোবাল, ডিজিটাল, লেকচার, জুপিটার, আশার আলো,পপি,পুথিতপত্র, কপোতাক্ষসহ ইত্যাদি নামে বাজারজাত করা হয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মাধ্যমিক স্কুল শিক্ষকের সাথে কথা হলে তিনি জানান বর্তমান সরকার কোমল মতি শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতে শিক্ষকদের মাধ্যমে বইয়ের টেবিলে মনোযোগী হওয়ার জন্য নোট গাইট বই নিষিদ্ধ করেছে । সরকারের এ আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিভিন্ন প্রস্তক লাইব্রেরীর মালিকদের থেকে উপটোকন ও নগদ টাকা গ্রহন পূর্বক শিক্ষার্থীদের গাইট বই ক্রয় করতে উদ্বুদ্ধ করেছে বলে জানা গেছে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!