নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ১৯ দলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গত ২৯শে জানুয়ারি বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কালোপতাকা মিছিল হয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি এড.আ.রাফি পান্না ও ধর্ম বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ ফজলে রাব্বী তোহার নেতৃত্বে বিশাল কালোপতাকা মিছিল বের হয়। এরপর বাসস্ট্যান্ডে পৌর বিএনপির সভাপতি আহসান বিপ্লব রহিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এড.আ.রাফি পান্না, ধর্ম বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ ফজলে রাব্বী তোহা। এরপর বিকেল ৪ টায় জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসেনের নেতৃত্বে বিশাল কালোপতাকা মিছিল বের হয়। এরপর বাসস্ট্যান্ডে উপজেলা ছাত্রদলের সভাপতি আ.রউফ রুবেলের সভাপতিত্ব্ েপ্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসেন।

নন্দীগ্রামে ছাত্রলীগের আনন্দ মিছিল
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে স্বাগত জানিয়ে গতকাল বিকেল ৫টায় নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহŸায়ক আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর যুবলীগের আহŸায়ক জাহিদুল হক সুজন,পৌর শ্রমিকলীগের যুগ্ম আহŸায়ক সানোয়ার হোসেন মিলন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহŸায়ক জাহাঙ্গীর আলম বাদশা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা মুকুল হোসেন,সবুজ মন্ডল, ছাত্রলীগ নেতা প্রণিত, সেন্টু, মশিউর, চন্দন, অপু, সাদ্দাম ও বিপ¬ব প্রমুখ।
নন্দীগ্রামে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯শে জানুয়ারি নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উক্ত প্রতিযোগিতা শেষে পৌরসভার মেয়র ও পৌর আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির সভাপতি সুশান্ত কুমার সরকারের সভাপতিত্বে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফারহানা খান, প্রধান শিক্ষক মোবারক আলী, আমজাদ হোসেন, আলী আজম,নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা।




