সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির নেতৃতাধীন ১৯দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। ২৯ জানুয়ারী বুধবার সকালে শহরের ইবি রোড জেলা বিএনপি কার্য্যালয় থেকে কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের ইলিয়ট ব্রিজে পৌছে শেষ হয়। এ সময় সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি রুমানা মাহমুদ এর সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজী আজিজুর রহমান দুলাল, যুগ্ন-সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রাশেদুল হাসান রঞ্জন, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা সহ অন্যন্যরা বক্তব্য রাখেন।




