ads

বুধবার , ৫ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরও পেছাচ্ছে এসএসসি-এইচএসসি পরীক্ষা

খবর টি পড়েছেন : ১৭৬
আরও পেছাচ্ছে এসএসসি-এইচএসসি পরীক্ষা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনার কারণে ১ বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা কীভাবে হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে এবার অটোপাস দেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বড়জোর নির্ধারিত সময় থেকে দু-এক মাস পেছাতে পারে। এক্ষেত্রে কীভাবে পরীক্ষা হবে, সে বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। ৫ মে বুধবার ওই প্রসঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘এসএসসি-এইচএসসির জন্য সিলেবাস সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। জুন-জুলাইয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে সেটি হয়তো দু-এক মাস পিছিয়ে যেতে পারে। কিন্তু পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নেই।’

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘গতবার এইচএসসি পরীক্ষার্থীদের যেভাবে পাস করানো হয়েছে, তাকে অটোপাস বলা অন্যায়। এর কারণ পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল তারা। এবারের এসএসসি কিংবা এইচএসসির বিষয়টি ভিন্ন। তারা ক্লাসে যেতে পারেনি। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসে হলেও এবার পরীক্ষায় বসতেই হবে শিক্ষার্থীদের।’

এর আগে ৬০ দিন ক্লাস শেষে এসএসসি এবং ৮০ দিন ক্লাস করিয়ে এইচএসসি নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু করোনার কারণে ওই পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘বিশ্ব অ্যাজমা দিবস’ আজ পরবর্তী সংবাদ নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প এবং জলযানের উদ্বোধন করলেন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads