হাকিম বাবুল, শেরপুর : শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুলে ‘আমাদের অতীতের চেয়ে বর্তমানই সুন্দর’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী মঙ্গলবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ বিতার্কিক ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাজিব সরকার।

বির্তকের পক্ষে দূর্জয় সরকার তীর্থ, মেধাশ্রী চক্রবর্ত্তী ও দলনেতা মাহমুদুল হাসান সুমন এবং বিপক্ষে মাইশা সামিহা নওশিন, জান্নাতুল ফেরদৌস অর্পি ও দলনেতা সুমাইয়া শামস্ রুহী তাদের বক্তব্য ও যুক্তি উপস্থাপন করে। প্রতিযোগিতায় বিষয়ের পক্ষের দল বিজয়ী হয়। স্কুলের অধ্যক্ষ শ্রী অমিতাভ চক্রবর্ত্তী শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিতর্ক অনুষ্ঠানটি সঞ্চালনা করে স্কুলের শিক্ষার্থী আরোয়া বিনতে বিলাসী। স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী বিতর্ক উপভোগ করেন।




