ads

শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনুমতি ছাড়া সমাবেশ করলে খবর আছে : বিএনপির উদ্দেশে কাদের

খবর টি পড়েছেন : ৫০০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সমাবেশ করতে চাইলে অবশ্যই অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে ‘খবর আছে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগ আয়োজিত কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

বিএনপি নেতারা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে চায় উল্লেখ করে বক্তব্য দিচ্ছে—দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘সেদিন আর বেশি দূরে নয় বিএনপির রাজনীতি কবরস্থানে যাবে। কবরস্থানে যাওয়ার সময় এসেছে।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘মিটিং করতে গেলে সরকারের অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে খবর আছে। পালাবার পথ পাবেন না। পালিয়ে যেতে হবে।’

রাজপথ বিএনপির দখল করার অধিকার বিএনপির নেই—উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা রাস্তা দখল করবে তাদের খবর আছে। আগুন নিয়ে আসলে আমরা হাত পুড়িয়ে দেব। যারা ভাঙচুর করে আসবে তাদের হাত আমরা ভেঙে গুঁড়িয়ে দেব।’ বিএনপির হাতে বাংলাদেশ ও দেশের গণতন্ত্র নিরাপদ নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের স্বচ্ছ ভোট নিরাপদ নয়। বাংলাদেশের নিরাপত্তা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আদর্শ নিরাপদ নয়। এরা একাত্তরের বাংলাদেশ চায় না, চায় খুন আর সন্ত্রাসের বাংলাদেশ।’ ‘বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া ক্ষমতা মঞ্চে গণতন্ত্র নিরাপদ নয়। আপনাদের নিরাপত্তা নিরাপদ নয়। ভাত-কাপড়ের ব্যবস্থা নিরাপদ নয়। শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ অনেক শান্তিতে আছে। একজন সৎ মানুষ রাজনীতি আছেন। ভালো মানুষ চোরচোট্টার দল বিএনপিতে নেই।’ যোগ করেন ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের আলো নিভে যাবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। শতভাগ বিদ্যুতায়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। এ বাংলাদেশকে আমরা আর কোনো কালো হাতে ছেড়ে দেব না, অন্ধকারে ফিরে যেতে দেব না।’

নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘জোরদার খেলা হবে। সামনে নভেম্বর, তারপরে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, ফাইনাল খেলা, খেলা হবে। কৃষক ভাইয়ের খেলা হবে। প্রস্তুত হয়ে যান। নেত্রী আসছেন তিনি ডাক দেবেন। তিনি যখন ডাক দেবেন রাস্তায় নেমে আসবেন।’

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আরও কমল স্বর্ণের দাম পরবর্তী সংবাদ শেরপুর-৩ আসনে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারণায় শত কিলোমিটার…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads