ads

রবিবার , ২৩ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠির ৪ উপজেলার ৩টিতেই বিএনপিসহ অন্য দলের চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচন বর্জন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৩, ২০১৪ ১:৩৫ অপরাহ্ণ

jhalakathi-mapঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার ৪ উপজেলায় শান্তিপূর্ন পরিবেশে রবিবার সকাল ৮ টায় নির্বাচন শুরু হলেও বেলা সাড়ে ১১টায় কাঠালিয়া উপজেলা বিএনপি সমর্থিত চেয়াম্যান প্রার্থী রফিকুল ইসলাম মিরন, জাতীয় পার্টি জেপির প্রার্থী এ্যাড. এনামুল হক রুবেল ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ তরুন সিকদার যৌথ সাংবাদিক সম্মেলনে কেন্দ্র থেকে বিরোধী দলের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন ও স্থগিতের দাবী জানান। এর আগে সকাল সাড়ে ১০ টায় একই অভিযোগে ঝালকাঠি সদর উপজেলা বিএনপি সমর্থিত প্রার্থী এলেন সরদার ও নলছিটি উপজেলা বিএনপির সমর্থিত প্রার্থী হেলাল খান পৃথক সাংবাদিক সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষনা দেন। বেলা সাড়ে ১১ টায় কাঠালিয়ার উত্তর চড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহিংষতার ঘটনায় আওয়ামীলীগ কর্মী জাফর খান ও ইলিয়াছ মুন্সী সহ ৪ জন আহত হয়েছে। তবে জেলার ২শ ১৯ টি কেন্দ্রের বাকী গুলোতে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে। বিএনপি সমর্থনকারীরা এখন তাাকিয়ে আছেন রাজাপুর উপজেলার দিকে সেখানে কি ঘটে?

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!