ads

মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দীগ্রামে প্রধান শিক্ষকের আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৮, ২০১৪ ৫:৪২ অপরাহ্ণ

28-01-14 nandigram bograনন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে এক প্রধান শিক্ষকের আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। ২৭শে জানুয়ারি বিকেল ৫ টায় বাঁশো সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জেসমিন আরা এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ২৬ শে জানুয়ারি বেলা ১১ টায় বাঁশো সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা চলাকালিন সময় নিশিন্ধারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করা নিয়ে আপত্তি তুলে হট্রগোল সৃষ্টি করে। ওই প্রধান শিক্ষক এক পর্যায়ে অনুষ্ঠান বন্ধ করার ঘোষণা দিয়ে বাঁশো সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আসেদ আলী প্রামানিককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে উপস্থিত জনতা শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মাঝে তার আচরণে ক্ষোভের সঞ্চার হয়। ওই ঘটনা ভিন্নখাতে প্রবাহের জন্য সে দাঁরিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিন, বাঁশো সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আসেদ আলী প্রামানিক ও তার ভাই রুস্তম আলী এবং বাঁশোগ্রামের আবু নাঈমের বিরুদ্ধে মারপিটের মিথ্যা অভিযোগ এনে পুলিশকে খবর দেয়। তার ওই অভিযোগ সঠিক নয়। সেখানে শিক্ষকের অসম্মানজনক কোন ঘটনা ঘটে নি। আমরা তার ওহেন আচরণ ও প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!