শ্যামলবাংলা ডেস্ক : দশম সংসদ নির্বাচনের গেজেট বুধবারই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ৮ জানুয়ারী বুধবার দুপুরে জানান, যশোর-১ ও যশোর-২ আসন ছাড়া বাকি ২৯০ আসনের নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট বুধবার হচ্ছে।

গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে সংসদ বহাল রেখে শপথ হলে একটি আসনে একই সময়ে দুজন সংসদ সদস্য থাকার জটিলতা দেখছেন বিশ্লেষকরা।
প্রার্থিতা বাতিলের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসি সব বিষয় শেষ না হওয়া পর্য ন্ত ওই দুই প্রার্থীর গেজেট প্রকাশ স্থগিত রেখেছে।




