ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পোশাককর্মী রোজীকে বাঁচাতে এগিয়ে আসুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৭, ২০১৪ ৩:৩৮ অপরাহ্ণ

pic-Roji.psdবোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডীর হত দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম রোজী আকতার (২০)। পিতার অক্ষমতায় লেখাপড়ায় এগোতে পারেনি বেশিদূর। শয্যাশায়ী পিতার চিকিৎসাসহ সাত সদস্যের এ পরিবারের হাল ধরতে গিয়ে পোশাক শ্রমিকের কাজ নেয় রোজী। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য অর্থাভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে রোজী ।

Shamol Bangla Ads

৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে রোজী সবার বড়। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভূগলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি সে। শেষতক গত শুক্রবার চিকিৎসকের শরনাপন্ন হলে কার্ডিওলজিষ্ট ডা. আবু তারেক ইকবাল বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে রোজীর হৃদযন্ত্রে ছিদ্র হয়েছে বলে নির্ণয় করেন। তাঁর এ রোগ মুক্তিতে অপারেশন করা প্রয়েজন। এতে মাত্র ৪ লক্ষ টাকা প্রয়োজন। যা জোগাড় করা রোজী কিংবা রোজীর পরিবারের পক্ষে সম্ভব নয়।
রোজী বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী, রায়খালী, মোহাব্বত আলী তালুকদার পাড়া চৌকিদার বাড়ির সাহেব মিয়ার কণ্যা।
রোজীর মা খতিজা বেগম রোজীকে বাঁচাতে সহৃদয়বান ব্যক্তিদের কাছ থেকে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : রোজী আকতার, SB Ac No- ০০৯০০৩১০০২৬৪১৬, এনসিসি ব্যাংক (অনলাইন), বোয়ালখালী শাখা, চট্টগ্রাম। মোবাইল: ০১৮১৯৯৭৮৩৭৭ (অনুরোধ)।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!