ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পবা উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩১, ২০১৪ ৯:১১ অপরাহ্ণ

Paba-ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : পঞ্চম ও শেষ ধাপে অনুষ্ঠিত রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দীর্ঘ লাইন ধরে স্বতস্ফুর্তভাবে ভোটাররা তাদের ভোটাধীকার প্রয়োগ করেছেন। নির্বাচনে মোট ৭৬ টি কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রেই কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয় । এদিকে অধিকাংশ কেন্দ্রগুলো পরিদর্শনে গেলে স্বতস্ফুর্তভাবে দীর্ঘ লাইন ধরে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। সকালে পুরুষ ভোটরদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশী হলেও বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারদেরও উপস্থিতি বাড়তে থাকে। গতকাল পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের দারুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে গেলে প্রিজাইডিং অফিসার মাসুদউজ্জামান জানান বেলা সাড়ে ১১ টা নাগাদ এই কেন্দ্রে ২৫ শতাংশ ভোট পড়েছে। মোটর সাইকেল প্রতীখ এর পেলিং এজেন্ট টিয়ারুল ইসলাম, দোয়াত-কলম এর পোলিং এজেন্ট আঃ হালিম ও আনারশের পোলিং এজেন্ট হাবিবুর রহমান জানান, এ কেন্দ্রে খুব শান্তিপূর্ণভাবেই ভোটাররা ভোট দিচ্ছেন। হড়গ্রাম ইউনিয়নের কুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পোনে ১২ টার দিকে গেলে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। দামকুড়া ইউনিয়নের শিতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে গেলে প্রিজাইডিং অফিসার তৈয়ব আলী জানান এই কেন্দ্রে বেলা পোনে ১ টা পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়েছে। বড়গাছী ইউনিয়নের কবি কাজী নজরুল ইসলাম কলেজ কেন্দ্রে গেলে শতস্ফুর্তভাবে নারী-পুরুষকে ভোট দিতে দেখা গেছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডাঃ সুব্রত কুমার সরকার জানান খুব শান্তিপূর্ণভাবেই ভোটাররা ভোটাধীকার প্রয়োগ করছেন। এই কেন্দ্রে বেলা ২ টা পর্যন্ত ৫৪ শতাংশ ভোট পড়েছে। বেলা আড়াইটায় পারিলা ইউনিয়নের হাটরামচন্দ্রপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে গেলে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। প্রিজাইডিং অফিসার মোজাফ্ফর হোসেন জানান তার কেন্দ্রে তখন পর্যন্ত ৫৫ শতাংশ ভোট পড়েছে। বেলা ৩ টায় ভালাম ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে এই কেন্দ্রে ৬৫ শতংশ ভোটারের ভোট দেওয়া সম্পন্ন হয়েছে। বেলা সাড়ে ৩ টায় নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ভোট কেন্দ্রে নারী-পুরুষ ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এম মোর্শেদ আহসান জানান তখন পর্যন্ত এই কেন্দ্রে ৭০ শতাংশ ভোট পড়েছে। পবা নির্বাচন অফিসার আসাদুজ্জামান জানান, সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোটারা স্বতস্ফুর্তভাবে ভোট দিয়েছেন। কোথাও কোন অপ্রাতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠভাবে এই নির্বাচন শেষ হয়েছে । পবা উপজেলা নির্বাহী অফিসার রাজ্জাকুল ইসলাম জানান, অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে পবার মোট ৭৬ টি কেন্দ্রে নিরাপত্তার দায়ীত্বে আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক নিয়োজিত ছিলো। এছাড়াও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ প্রতি ৪ টি কেন্দ্রের জন্যে ১ টি করে পুলিশের মোবাইল টিম, প্রতি ১২ টি কেন্দ্রের জন্যে পুলিশের মোবাইল স্টাইকিং ফোর্স সার্বক্ষনিক কাজ করেছে। এদিকে ৭০ জন র‌্যাব, ৭০ জন বিজিবি ও ৪২ জন সেনা সদস্যারা গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান করে সার্বক্ষনিক পুলিশকে সহায়তা করেছে। এদিকে পবা উপজেলার মোট ৭৬ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০ টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করে ঝুঁকিপূর্ন কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও সকল ভোটকেন্দ্রে নিরাপত্তার লক্ষ্যে বিপুল পরিমান আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষনিক নিয়োজিত ছিল।

Need Ads
error: কপি হবে না!