ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজার থেকে ২৬ জানুয়ারী রবিবার লক্ষাধিক টাকা মূল্যের পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বাজারের ব্যবসায়ী নওশেদ আলীর দোকান থেকে ওই পলিথিন জব্দ করেন। এবং নওশেদ আলীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে জব্দকৃত পলিথিনগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।




