আমতলী( বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে ফুফু জমিনা বেগমকে ৩৮ বছর পূর্বে ফুফা লতিফ আকন হত্যা করেছে বলে গত বৃহস্পতিবার আদালতে মামলা করেছে মৃত্যু জমিনা বেগমের ভাইয়ের ছেলে ইসমাইল (৪০)।
জানাগেছে, ১৯৭৬ সনের ১৮ জানুয়ারী সকালে ৫ মাসের অন্তস্বত্বা জমিনা বেগমকে পিটিয়ে ও তলপেটে লাথি মেরে হত্যা করেছে ফুফা লতিফ আকন। এ ঘটনায় তালতলী উপজেলার গাববাড়ীয়া গ্রামের নয়া মিয়ার ছেলে ইসমাইল ২৩ জানুয়ারী বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৩৮ বছর পূর্বে তার ফুফু জমিনা বেগমকে ফুফা লতিফ আকন নির্যাতন করে হত্যা করেছে বলে আদালতে মামলা করেন। বিজ্ঞ বিচারক মহিতুল হক এনাম চৌধুরী মামলাটি আমলে নিয়ে আগামী ৩ ফ্রেরুয়ারী শুনানীর দিন ধার্য্য করেন।
মামলার বাদী ইসমাইল বলেন ঘটনার সময় সে ছোট ছিল। দাদা-দাদীর কাছ থেকে জানতে পারে তার ফুফুকে ফুফা লতিফ আকন অমানবিক নির্যাতন করে হত্যা করেছে। সে ছোট বেলায় সংকল্প করে বড় হয়ে এ হত্যার বিচার চাইবে। বৃহস্পতিবার বরগুনা আদালতে দাড়িয়ে ন্যায় বিচার চেয়ে ফুফার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তিনি আরো বলেন সে দিন অস্বাভাবিক মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে লতিফ আকন ও তার পরিবারের লোকজন আমার পরিবারের কাউকে না জানিয়ে তার বাড়ীতে দাফন করেছে। আমি এ হত্যার বিচার চাই।




