চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : চারঘাট উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি বিদায় ও জেএসসি পরীক্ষায় কৃতকার্যদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রফেসর আকবর হোসেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক বলেন, এই মনমুগ্ধকর কচিকাঁচা শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হতে পেরে প্রকৃত অর্থে গর্বিত। শিক্ষামূলক পরিবেশ সর্বদায় উত্তম যা আমাদের কে সেই ছোট বেলার পাঠশালার কথা মনে করিয়ে দেয়। এ সময় তিনি আরও বলেন দেশে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে নাশকতার সৃষ্টি হয়েছিল তার মধ্যে জীবন বাজি রেখে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করেছে এটাই সবচেয়ে বড় পাওয়া। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস রুমানা হোসেন, সাবেক প্রধান শিক্ষক আঃ রশিদ, হাদী কলেজের শিক্ষক কাবিল উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক মহিত উদ্দিন ও কমিটির সদস্য জামাল উদ্দিনসহ অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে শিক্ষা বোর্ডের উপ-পরিচালক নিজস্ব তহবিল থেকে জেএসসি পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে জিপিএ ৫ প্রাপ্তদের নগদ অর্থসহ ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন।




