মনিবুর রহমান চৌধুরী (গোল্ডেন), পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলা সদর নজিপুরের পালশা এলাকায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে আসামী না ধরার অভিযোগে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ও.সি)র অপসারনের দাবীতে শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগ সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে গাড়ি ভাংচুরের চেষ্টা করলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

জানাগেছে উপজেলা সদর নজিপুরের পালশা এলাকায় শুক্রবার সকালে নদী থেকে বালু উত্তলোনকুত ট্রাক্টরের টাকা নিয়ে গ্রামবাসীর দু’পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হলে আওয়ামীলীগের জনৈক বুলবুল নামে এক কর্মী গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তী হয়।
এঘটনায় উপজেলা ছাত্রলীগ তাকে আওয়ামীলীগ কর্মী হিসাবে দাবী করে এবং যারা মেরেছে তারা বি.এন.পি পন্থি বলে দাবীকরে তাদের গ্রেফতারের দাবীতে ছাত্রলীগ সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ও.সি) আবুল কালাম আজাদকে জানালেও শুক্রবার রাত অবধি কোন আসামী না ধরায় তারা ও.সিকে থানায় গিয়ে লাঞ্চিত করে এবং (ও.সি)র অপসারনের দাবীতে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে গাড়ি ভাংচুরের চেষ্টা করে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইছাহাক হোসেন সহ আওয়ামীলীগের উর্ধ্বতন নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ও.সি) আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান শুক্রবার সকালে মারামারি সংঘটিত হলেও রাত অবধি কোন অভিযোগ থানায় দায়ের না হওয়ায় আমি কাউকে গ্রেফতার করতে পারিনাই।




