ads

মঙ্গলবার , ১৫ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী জাপান

খবর টি পড়েছেন : ১৭৯
বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী জাপান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপান। এছাড়া রূপকল্প-২০২১ বাস্তবায়নেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন জাপানের অর্থনৈতিক পুনর্জাগরণ বিষয়ক মন্ত্রী তোশিমিতসু মোটেগি। ১৫ জানুয়ারি মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে ওইসব কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ওই তথ্য জানান।
তোশিমিতসু মোটেগি বলেন, বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার গোড়া পত্তন করেছিলেন। সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান জাপানের মন্ত্রী তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলমান মেয়াদে বাংলাদেশ এবং জাপানের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
প্রধানমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পুরনো বন্ধু হিসেবে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছে। জাপান বাংলাদেশের জন্য উন্নয়নের মডেল।
প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের অবদানের কথা স্মরণ করেন এবং প্রতিটি গ্রামকে শহরের নাগরিক সুবিধা দিয়ে গড়ে তোলায় তার সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপও তুলে ধরেন। প্রধানমন্ত্রী আইটি পার্কগুলোতে তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ এবং গভীর সমুদ্রে মৎস আহরণের জন্য জাপানের সহযোগিতার জন্য প্রস্তাব করেন। বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা নেয়ার জন্য প্রধানমন্ত্রী প্রস্তাব করলে জাপানের মন্ত্রীর এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেন। শেখ হাসিনা বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের পুনরোল্লেখ করে বলেন, বাংলাদেশ সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিকদের উদ্বেগ কমাতে কাজ করবেন তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ বিয়ের মাইক্রোবাস খাদে পড়ে ৫ জন নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads