মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল বুধবার বেলা ১১ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুলের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, আনারুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, তথ্য ও গবেষনা সম্পাদক কে.এম আতাউল হাকিম লাল মিয়া, সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রব বিশ্বাস, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা বঙ্গবন্ধু পরিষদের আহŸায়ক অ্যাড. আব্দুস সালাম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাষ্টার, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম, মেহেরপুর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন প্রমুখ। বর্ধিত সভায় মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুলের নাম ঘোষনা করা হয়। এছাড়া বর্ধিত সভায় সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে পলি’র নাম ঘোষনা করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকা অ্যাড. কাজী শহিদুল হক।




