ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবারও বোর্ড সেরা রাজশাহী কলেজ

খবর টি পড়েছেন : ২৪১
এবারও বোর্ড সেরা রাজশাহী কলেজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Rajshahi Collegeইমরান হোসাইন, রাজশাহী : রাজশাহী শিক্ষাবোর্ডের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে এবারও বোর্ড সেরা রাজশাহী কলেজ। গতবারের ন্যায় এবারো কলেজটি ফলাফলের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। ফলে নতুন ঐতিহ্যের রচনার উম্মোচনের দুয়ার খুলছে শুরু করেছে কলেজটি। ১৩ আগষ্ট বুধবার দুপুর ১২টার দিকে কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর কলেজটি থেকে বিজ্ঞান বিভাগে তিনশ পরীক্ষার্থী অংশ নেয়। সব পরীক্ষার্থী শতভাগ পাশ করে। এরমধ্যে ২৯২ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায়ী বিভাগে ১৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করে ১০৭ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগের ১৪২ পরীক্ষার্থীর শতভাগ পাশ করেছে। এ বিভাগেও ১১১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে পাশের দিক থেকে মেয়ে ভালো করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৮৭৩ সালে রাজশাহী কলেজ স্থাপিত হয়। কলেজটি স্থাপনের পর থেকে রাজশাহী নগরীতে শিক্ষা বিস্তাবে ব্যাপক অবদান রেখে আসছে। তারই ধারাবাহিকতায় গত বারের ন্যায় এবারো রাজশাহী শিক্ষাবোর্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রাজশাহী কলেজ।
এনিয়ে কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান জানান, পাঠদানে শিক্ষার্থীদের আকৃষ্ট করতে শিক্ষকরা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন। এছাড়া কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানোর ক্ষেত্রে শিক্ষকরা বন্ধু সুলভ আচরণ করেন। এতে শিক্ষর্থীরা কলেজমূখী হন।
তিনি আরো জানান, দুয়েকজন শিক্ষার্থী ছাড়া প্রত্যেক শিক্ষর্থী পাঠদানে উপস্থিত থাকে। মাসিক পরীক্ষা ও অভ্যান্তরিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হয়। এ কারণে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা গতবারের ন্যায় এবারো বোর্ড সেরা রেজাল্ট করেছে। এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে কলেজের সকল শিক্ষক চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টেলিকম অপারেটরদের তোপের মুখে হোয়াটসঅ্যাপ পরবর্তী সংবাদ হোসেপুরে বিদ্যুত্স্পৃষ্টে কাঠুরিয়ার মৃত্যু