মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৯ জানুয়ারী রবিবার উপজেলা সদরের ঘোষপাড়া মোড়ে অনুষ্ঠিত ওই সংবর্ধনা সভার আয়োজন করে নির্বাচনকালীন নির্বাচন পরিচালনা কমিটি। কমিটির আহবায়ক আওয়ামীলীগ নেতা ময়নুল ইসলাম ময়েনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মঞ্জুর আলম মঞ্জু, মাহবুবুর রহমান ধলু, অজিত কুমার মন্ডল, ছাত্রলীগ নেতা কাউছার আলী প্রমুখ। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের মালা ও তোড়া দিয়ে অভিনন্দন জানায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি।




