ads

সোমবার , ২০ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় আড়াই মাসে ৪৮ কোটি টাকার জাল ও মাছ আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২০, ২০১৪ ৪:১৪ অপরাহ্ণ

Bhola_District_Map_Bangladesh-38মশিউর রহমান পিংকু, ভোলা : ভোলার উপকূলীয় এলাকা মেঘনা-তেঁতুলিয়ায় আড়াই মাসে জাটকা সংরক্ষণ ও নিধন বন্ধে ২শ ১২টি অভিযানে প্রায় ৪৮ কোটি টাকার জাল ও জাটকা আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোন। ২০১৩ সালের নভেম্বর মাসে ৮৬টি , ডিসেম্বর মাসে ৮৮টি ও ২০১৪ সালের ১৯জানুয়ারি পর্যন্ত ৩৮টি অভিযান পরিচালিত হয় ।

Shamol Bangla Ads

ওইসব অভিযানে ৩৬ কোটি ৮১লাক্ষ ৩৫হাজার টাকা মূল্যের ৬৪লক্ষ, ৫৮হাজার ৫২০মিটার কারেন্ট জাল, আট কোটি ৩০ লাক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের ১১ লক্ষ ৮৫ হাজার ৫শ’ মিটার চরঘেরা জাল, ৩৭ লাক্ষ টাকার মূল্যের ৭৪টি বেহুন্দি জাল, আট লাক্ষ মূল্যের ৮০টি মশারি জাল, এক কোটি ৬২ লাক্ষ টাকা মূল্যের দুই লাক্ষ ৭০ হাজার মিটার সুতার জাল, দুই লাক্ষ টাকা মূল্যের ১১টি বেড় জাল , ১২ লাক্ষ টাকার মূল্যের ছয়টি পাই জাল ও ৩২ লাক্ষ তিন হাজার টাকার মূল্যের ১৬ হাজার ১ কেজি জাটকা রয়েছে।
কোষ্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেঃ, রাকিব উল হাসান এসব তথ্য জানান, ১ নভেম্বর ২০১৩ থেকে ৩০ জুন ২০১৪ পর্যন্ত জাটকা ধরা, মজুদ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার । সে লক্ষ্যে ভোলার নদীগুলোতে জাটকা সংরক্ষণের জন্য কোষ্টগার্ড মেঘনা ও তেঁতুলিয়ায় অভিযান নিয়মিত অভিযান পরিচালনা করছে। জেলার সদর , দৌলতখাঁন, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন,চরফ্যাশন ও মনপুরা উপজেলার জলসীমায় গত আড়াই মাসে এ পর্যন্ত ৪৭ কোটি , ২৮ লাক্ষ ৬৫ হাজার ৫৪০ টাকার জাল ও জাটকা জব্দ করা হয়। তিনি আরো বলেন কোষ্টগার্ডের অভিযানের মুখে নদীগুলোতে জাটকা শিকার কমে এসেছে।

Need Ads
error: কপি হবে না!