ads

রবিবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিটিয়ে বাঘ হত্যার প্রতিবাদে বন্যপ্রাণী, প্রকৃতি-জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে শেরপুরে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০১৬ ৩:১৯ অপরাহ্ণ

Sherpur Human Chain-স্টাফ রিপোর্টার : পিটিয়ে বাঘ হত্যা, বন্যপ্রাণীর প্রতি নির্মমতার প্রতিবাদে বন্যপ্রাণী, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে শেরপুরে মানববন্ধন করেছে জনউদ্যোগ নামের একটি নাগরিক সংগঠন। আইইডি এবং চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের সহায়তায় ২৮ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শেরপুর কালেক্টরেট চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বন্যপ্রাণীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানানো হয় এবং লোকালয়ে বন্যপ্রাণী দেখামাত্র তাকে উত্যক্ত না করে বনবিভাগকে সংবাদ দেওয়ার আহ্বান জানানো হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা বন্যপ্রাণী, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাব সেক্রেটারী শুভংকর সাহা, উদীচী সভাপতি তপন সরোয়ার প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি শ্রীবরদীর পল্লীতে একটি বিলুপ্তপ্রায় চিতাবাঘকে পিটিয়ে হত্যা এবং ঝিনাইগাতী পল্লীতে বাঘ ভেবে গন্ধগোকুলকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!